রাতের বেলা আ.লীগ নেতাদের বাইরে নেওয়া হয়’: সালাউদ্দিন তানভীর

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, September 25, 2026,
‘রাতের বেলা আ.লীগ নেতাদের বাইরে নেওয়া হয়’: সালাউদ্দিন তানভীর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
‘রাতের বেলা আ.লীগ নেতাদের বাইরে নেওয়া হয়’: সালাউদ্দিন তানভীর

‘রাতের বেলা আ.লীগ নেতাদের বাইরে নেওয়া হয়’: সালাউদ্দিন তানভীর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর অভিযোগ করেছেন, কারাগারে থাকা আওয়ামী লীগের নেতাদের রাতের বেলা গাড়িতে করে বাইরে নেওয়া হতো এবং ভোরে আবার কারাগারে আনা হতো। বিষয়টি তিনি দেখেছিলেন এবং এ কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে তার এসব অভিযোগের স্বাধীন কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের কারাবাস ও রিমান্ডের সময় নির্যাতনের অভিযোগ তুলে এসব কথা বলেন সালাউদ্দিন তানভীর। অসুস্থতার কারণে তিনি সরাসরি বক্তব্য দিতে না পারায় তার লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়।

লিখিত বক্তব্যে তানভীর বলেন, কারাগারে যে কক্ষে তাকে রাখা হয়েছিল, সেখান থেকে আওয়ামী লীগের নেতাদের চলাফেরা দেখা যেত। তার দাবি, তারা ফোনে কথা বলতেন, ভালো খাবার পেতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ পেতেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি বলেন, ‘রাতের বেলা আওয়ামী লীগের নেতাদের গাড়িতে করে বাইরে নেওয়া হয় এবং ভোরে আনা হয়, এটা আমি দেখেছি। এই দেখাটাই হয়তো আমার জন্য কাল হয়েছে।’

কারাগার ও রিমান্ডে থাকার সময়ে নিজের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তানভীর বলেন, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে নির্যাতন ও হুমকি দেওয়া হয়েছে। নির্যাতনের বিষয়টি প্রকাশ করলে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বায়তুল মোকাররমের খতিবকে অপসারণের দাবি ঘিরে উত্তেজনা, উত্তর গেটে বিক্ষোভ বায়তুল মোকাররমের খতিবকে অপসারণের দাবি ঘিরে উত্তেজনা, উত্তর গেটে বিক্ষোভ

তানভীরের অভিযোগ, কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার সময় অজ্ঞাত ওষুধ ও ইনজেকশন দেওয়া হয়েছে। একপর্যায়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় ৫ আগস্ট ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বগুড়া সদর থানা পুলিশ তাকে রিমান্ডে নেয়। এর আগে মামলাটি নিয়ে আদালতে রিমান্ডের তথ্যও প্রকাশিত হয়েছিল।

সংবাদ সম্মেলনে তানভীর তার কারাগারে থাকার সময়ের পরিবেশ, চিকিৎসা এবং নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের মধ্যে অজ্ঞাত ইনজেকশন দেওয়া এবং চিকিৎসায় অবহেলার দাবিও রয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি তানভীরের অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান।

গত ১৫ সেপ্টেম্বর জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তানভীর তার কারাবাস ও রিমান্ডের সময়কার অভিজ্ঞতা নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত