রাজাপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

রাজাপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
মো. হাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি (বরিশাল বিভাগ):
ঝালকাঠির রাজাপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. বাদশা গাজী (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের নাপিতের হাটের পশ্চিম পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. মতি হোসেন গাজীর বসতঘর থেকে তার ছেলে বাদশা গাজীকে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
পরে বাদশা গাজীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি আদালত পরিচালনা করেন।
আদালত বাদশা গাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।