রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

  • আপলোডের সময় : Saturday, August 29, 2026,
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মো. শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ আগস্ট) ভোরে ও শুক্রবার রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এরই ধারাবাহিকতায় শনিবার ভোর ৫টার দিকে দামকুড়া থানার ষাঁট বিঘা এলাকায় অভিযান চালায় খানপুর বিওপির একটি টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলে অবস্থান নেওয়ার পর এক ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে সে একটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে ২৯৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কাটাখালী থানার টাংগন পশ্চিমপাড়া এলাকার বালুর চরে অভিযান চালায় শাহাপুর বিওপির টহল দল। সেখানে কাউকে পাওয়া না গেলেও তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বেলপুকুর থানার জামিয়া পাড়া আমবাগানে অভিযান চালায় বেলপুকুর চেকপোস্টের বিজিবি সদস্যরা। এ সময় মাটিতে লুকানো একটি ছোট ব্যাগ থেকে ১৭ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসব মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত