রাজশাহী কলেজে দুই ছাত্রনেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ, স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, August 23, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রাজশাহী কলেজে দুই ছাত্রনেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ, স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কলেজের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ এবং স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারিকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তারা। বিষয়টি নিয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।

ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া এক পোস্টে প্রীতি চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করে দাবি করেন, তিনি ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। একই সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত সভাপতি রসিক দত্তের সঙ্গে প্রীতির যোগাযোগ ও সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন পিয়া।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পাশাপাশি মেসেঞ্জারে তাদের কথোপকথনের কিছু স্ক্রিনশট পরবর্তী সময়ে প্রকাশ করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর জবাবে ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরী নিজের ফেসবুক পোস্টে পিয়ার বক্তব্যের সমালোচনা করেন। তিনি দাবি করেন, ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য তাকে একাধিকবার চাপ দেওয়া হলেও তিনি এতে সাড়া দেননি। রাজশাহী কলেজে ছাত্রলীগের মিছিল-মিটিংয়েও তাকে দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন

প্রীতি আরও দাবি করেন, পিয়া বিভিন্ন মেয়েকে মেসেজ দিয়ে রসিক দত্তের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্কের বিষয়ে জানতে চাইতেন। একই সঙ্গে পিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন এবং তার কাছেও আরও কিছু স্ক্রিনশট রয়েছে বলে জানান।

ছাত্রদল নেতাদের সমর্থন

এ ঘটনায় রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক জুবায়ের রশিদ ফেসবুক পোস্টে প্রীতির পক্ষে অবস্থান নেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে রাজশাহী কলেজ থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নারীদের মধ্যে প্রীতি অন্যতম।

প্রীতির পাশে দাঁড়িয়ে পোস্ট দেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমও। তিনি বলেন, জুলাই আন্দোলনে রাজশাহী কলেজ থেকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাহসী নারী শিক্ষার্থীদের মধ্যে প্রীতি অন্যতম।

তিনি আরও বলেন, ভয়ভীতি দেখিয়ে মেধাবী ও প্রতিবাদী কণ্ঠকে রাজনীতি ও অধিকার আদায়ের পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না। প্রীতি ও অন্যান্য নারী শিক্ষার্থীর নিরাপত্তা, মর্যাদা এবং স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে দুই নেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ এবং স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারিকে কেন্দ্র করে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে উভয় পক্ষের উত্থাপিত ব্যক্তিগত অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত