রাজশাহীতে মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার

  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
রাজশাহীতে মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাজশাহীতে মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার

রাজশাহীতে মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার

মো. শাকিল আহামাদ, রাজশাহী

রাজশাহী নগরীর মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় মা ও ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগে মেহেদী হাসান মুন্না (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মনোয়ারা খাতুন টুলু (৫৫) ও তাঁর ছেলে মৃদুল (২৮)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকাসক্ত মেহেদী হাসান মুন্না নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও ভাইয়ের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।

বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক

ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে আহত মা ও ছেলেকে উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত মুন্নাকে মারধর করে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে ওই রাতেই চন্দ্রিমা থানায় মামলা করেন। মামলার পর মেহেদী হাসান মুন্নাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হামলায় ব্যবহৃত ধারালো বটিটিও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত