রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

  • আপলোডের সময় : Wednesday, August 26, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী

রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে একটি সিঙ্গেল শুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানতে পারে, একটি চক্র সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র পাচারের চেষ্টা করছে। পরে ব্যাটালিয়নের সীমান্তবর্তী বিভিন্ন বিওপি এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

২৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৩টার দিকে সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ পদ্মা নদীর চর এলাকায় বিজিবির একটি আভিযানিক দল দুই ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি কাপড়ে মোড়ানো শপিং ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই ব্যাগের ভেতর থেকে একটি সিঙ্গেল শুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত