রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যা বললেন ভূমিমন্ত্রী মিনু
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যা বললেন ভূমিমন্ত্রী মিনু
মোঃ শাকিল আহামাদ, জেলা প্রতিনিধি, রাজশাহী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী মিনু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এ কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রার্থী হতে আগ্রহী থাকেন। তবে দলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদা হাবিবা, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া, মণিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।