1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, ক্ষমতা ভোগের নয়: তথ্যমন্ত্রী - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, ক্ষমতা ভোগের নয়: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, July 11, 2026,
রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, ক্ষমতা ভোগের নয়: তথ্যমন্ত্রী
রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, ক্ষমতা ভোগের নয়: তরাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, ক্ষমতা ভোগের নয়: তথ্যমন্ত্রীথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, ক্ষমতা ভোগের নয়: তথ্যমন্ত্রী

বরিশাল, ১১ জুলাই: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগের মাধ্যম নয়; বরং জনগণের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়া। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর জনকল্যাণমূলক কর্মকাণ্ডও অব্যাহত রাখতে হবে। ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশী রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে যে রাজনীতি জনগণের কল্যাণের জন্য।

তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ পরিচালনা করে আসছে এবং দেশের সংকটময় সময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, নতুন প্রজন্মের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি ও একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কৃষি ও পরিবেশ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রধানমন্ত্রীর বরিশাল সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সফরের মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এর আগে তিনি গৌরনদীর বাটাজোর এলাকায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper