রাজধানীতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: র‌্যাব-১০

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
রাজধানীতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: র‌্যাব-১০
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাজধানীতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: র‌্যাব-১০

রাজধানীতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: র‌্যাব-১০

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরে আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে র‌্যাব-১০-এর সিপিসি-১ (লালবাগ ক্যাম্প) একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। পরে ডিএমপির কদমতলী থানাধীন মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন এলাকা থেকে নুরে আলমকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ

র‌্যাব জানায়, নুরে আলমের বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানার মামলা নম্বর-১০(০২)১৯ এবং গজারিয়া থানার জিআর সাজা প্রসেস নম্বর-১২০/২৬ রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

পরোয়ানা তামিলকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরে আলম আদালতের রায় ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত