রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা: সন্দেহের তীর স্থানীয় যুবকদের দিকে

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, August 23, 2026,
রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা: সন্দেহের তীর স্থানীয় যুবকদের দিকে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা: সন্দেহের তীর স্থানীয় যুবকদের দিকে

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় স্থানীয় কয়েকজন যুবকের দিকে সন্দেহের তীর ঘুরেছে। হত্যাকাণ্ডের পর বাড়ির ভেতরে ইয়াবা সেবনের আলামত পাওয়া গেছে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র দাবি করেছে। এ ঘটনায় স্থানীয় দুই যুবককে আটকের তথ্যও পাওয়া গেছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে আটকের বিষয়টি নিশ্চিত করেনি।

রোববার (২৩ আগস্ট) ভোর ৫টা পর্যন্ত মাছুয়াপাড়া এলাকার সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুই যুবককে আটকের তথ্য পাওয়া যায়। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রের দাবি, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে ওই দুই যুবককে আটক করা হয়। তাদের একজন অভিযান টের পেয়ে পাশের রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে পালিয়ে লুকিয়ে পড়েন। পরে তুতবাগানের পাশের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সূত্রটি জানায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সূত্রের ভাষ্য, স্থানীয় কয়েকজন যুবক ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকে চারজনকে হত্যা করে থাকতে পারেন। হত্যাকাণ্ডের পর বাড়ির ভেতরে বসে ইয়াবা সেবন করা হয়েছে বলেও আলামত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য এখনো তদন্তাধীন এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যে নিশ্চিত হয়নি।

এদিকে সন্দেহভাজনদের আটকের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও রোববার দুপুর ১২টায় মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

যেভাবে উদ্ধার হয় চার মরদেহ

এর আগে শনিবার রাতে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৪) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ বাড়িতে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক

দুইতলা বাড়ির ছাদে গণপতি চক্রবর্তীর মরদেহ, সিঁড়িতে তার স্ত্রী ও মেয়ের মরদেহ এবং শোবার ঘরের খাটের নিচে ছেলে প্রিয়মের মরদেহ পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডাকাতির বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ

গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর বাড়িতে হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। ছেলে প্রিয়ম ছিল রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডটি দুই থেকে তিন দিন আগে ঘটে থাকতে পারে। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেছে। পাশাপাশি টাকা ও স্বর্ণালংকার রাখার স্থানসহ আসবাবপত্র ভাঙচুর করা অবস্থায় পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে ডাকাতির বিষয়টি সামনে এসেছে।

ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। মহানগর পুলিশ, গোয়েন্দা বিভাগ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ঘটনার তদন্ত করছে।

রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক সংস্থা কাজ করছে। কেউ আটক হয়ে থাকলেও থাকতে পারে।

তিনি জানান, প্রাথমিকভাবে চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বাড়িঘর তছনছের ধরন দেখে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুটের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। তিনি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আশা প্রকাশ করেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত