রংপুরের হত্যাকাণ্ডসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জামায়াত আমিরের

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, August 23, 2026,
রংপুরের হত্যাকাণ্ডসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জামায়াত আমিরের
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রংপুরের হত্যাকাণ্ডসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জামায়াত আমিরের

রংপুরে সাবেক স্কুলশিক্ষক ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা, ঢাকায় চিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলা এবং ময়মনসিংহে পশুচিকিৎসকের ওপর হামলার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রংপুরের ঘটনা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রিয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি এ হত্যাকাণ্ডকে ‘নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক’ উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের

পোস্টে তিনি ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবির পর হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলার ঘটনাও উল্লেখ করেন। এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ উদ্বিগ্ন। জনগণ এর সুরাহা চায়।’ একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, একের পর এক অপরাধ সংঘটিত হলেও অনেক ভুক্তভোগী সঠিক বিচার পাচ্ছেন না। আদালতে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা জনগণের মধ্যে হতাশা তৈরি করছে। এ পরিস্থিতি থেকে জনগণকে রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সরকারের প্রতি ব্যর্থতা কাটিয়ে ওঠার আহ্বান জানিয়ে জামায়াত আমির সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত