যুক্তরাজ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
যুক্তরাজ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
যুক্তরাজ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

শাহ্ ফুজায়েল আহমদ
নিজস্ব প্রতিবেদক

বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে সংগঠনটির যুক্তরাজ্য শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সম্মেলনে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা ও দারুল উলুম লন্ডনের শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী, ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ ইমাম আব্দুল কাইয়ূম, এসেক্স মসজিদের প্রধান ইমাম ও খতিব এবং ইসলামী চিন্তাবিদ শায়খ ড. মাহমুদুল হাসান আল-আজহারী এবং মাযাহিরুল উলুম মাইল্যান্ডের প্রিন্সিপাল শায়খ ইমদাদুর রহমান আল-মাদানী।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান ও প্রবীণ আলেম শায়খ মাওলানা শামছুল হক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান, লন্ডন সফররত কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আফসার উদ্দিন কাসেমী চৌধুরী, যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া ও শায়খ মাওলানা নাজিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এছাড়া সংগঠনের সহসাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমদ হাসান ও হাফিজ আব্দুল মুহাইমিন পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন নাশিদ পরিবেশন করেন।

বরিশাল নগরীতে গোয়েন্দা পুলিশের সাঁড়াশি অভিযান বরিশাল নগরীতে গোয়েন্দা পুলিশের সাঁড়াশি অভিযান

আলোচকরা বলেন, মহান আল্লাহ মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে হযরত রাসূলুল্লাহ (সা.)-কে প্রেরণ করেছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা সিরাত পাঠের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে ব্যাপক আলোচনা ও গবেষণার প্রয়োজন রয়েছে। কোরআনুল কারিম মহানবী (সা.)-এর জীবন ও কর্ম সম্পর্কে জানার অন্যতম প্রধান উৎস। পাশাপাশি নির্ভরযোগ্য হাদিস ও সিরাতগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে তাঁর আদর্শ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব।

তাঁরা বলেন, গভীর মনোযোগ ও চিন্তাভাবনার সঙ্গে কোরআনুল কারিম অধ্যয়ন এবং নির্ভরযোগ্য হাদিস ও সিরাতগ্রন্থ পাঠ করলে মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।

বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর মহান আদর্শ ও শিক্ষা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দেশ-বিদেশে সিরাত আলোচনা, পাঠচক্র ও ইসলামী শিক্ষা কার্যক্রম আরও ব্যাপকভাবে আয়োজনের আহ্বান জানান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউকে শাখার সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মুহাম্মদ আমীর উদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক ও বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, যুক্তরাজ্য শাখার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন ভূঁইয়া, সহসভাপতি হাফিজ শহীর উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, বার্মিংহাম শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা লুৎফর রহমান, সৈয়দ রফিকুল হক, আলহাজ মুহাম্মদ শাহজাহান সিরাজ, আলহাজ বদরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক মুসল্লি।

সম্মেলন শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত