যশোরে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
যশোরে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
যশোরে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

যশোরে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

মো. বিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, আমার সকাল২৪

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামে আনোয়ারা বেগম (৫৮) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মামুনুর রশিদ মামুনের (৪৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মামুনের সঙ্গে পরিবারের বিরোধ চলছিল। স্বজন ও স্থানীয়দের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

স্থানীয়রা জানান, মামুনের আগে দুটি বিয়ে হয়েছিল। দাম্পত্য কলহের জেরে দুই স্ত্রীর সঙ্গেই তার বিচ্ছেদ হয়। স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদের জন্য তিনি তার মা আনোয়ারা বেগমকে দায়ী করতেন বলে স্থানীয়দের দাবি। এ নিয়ে এর আগেও মা-ছেলের মধ্যে বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছিল।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রায় পাঁচ বছর ধরে বাড়ির বাইরে থাকার পর বৃহস্পতিবার বাড়িতে ফেরেন মামুন। বিকেলে পারিবারিক একটি বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া করছে।

নিহত আনোয়ারা বেগমের ছেলে মামুনুর রশিদ মামুন বাজে দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে। স্থানীয়দের ভাষ্য, মামুন ঝিকরগাছার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত