যথেষ্ট হয়েছে: ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
যথেষ্ট হয়েছে: ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। বিতর্কিত নানা সিদ্ধান্ত নিয়ে চাপের মুখে থাকা ইনফান্তিনোর বিরুদ্ধে এবার সরব হয়েছেন বর্তমান ও সাবেক একাধিক তারকা ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন ফিফার ‘লেজেন্ডস’ কর্মসূচির সঙ্গে যুক্ত খেলোয়াড়রাও।
ফিফার নেতৃত্বে পরিবর্তনের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে, ইংল্যান্ডের সাবেক নারী ফুটবলার ও সাবেক ফিফা বর্ষসেরা খেলোয়াড় লুসি ব্রোঞ্জ এবং ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এমানুয়েল পেতিতসহ আরও কয়েকজন তারকা। সিলভেস্ত্রে আবার ফিফার ‘Players’ Voice Panel’-এরও সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিটির শুরুতেই লেখা হয়েছে, ‘যথেষ্ট হয়েছে।’ এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলভক্তের মতো তারকারাও ফিফার বর্তমান নেতৃত্ব নিয়ে উদ্বিগ্ন। তাদের দাবি, ইনফান্তিনোর নেতৃত্বে ফুটবল তার মৌলিক মূল্যবোধ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ না করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন—সমর্থকদের মতামতও যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। তাদের মতে, ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খেলোয়াড় ও সমর্থকদের সরাসরি মতামতের সুযোগ থাকা প্রয়োজন।
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে এই সমালোচনা আরও তীব্র হয়েছে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনাকে ঘিরে। তীব্র বিরোধিতার মুখে ওই পরিকল্পনা থেকে পিছু হটার খবর এলেও বিষয়টি ফিফা সভাপতির ওপর চাপ কমাতে পারেনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বিবৃতিতে তারকারা বলেছেন, ‘পরিবর্তন প্রয়োজন।’ পাশাপাশি তারা ফুটবল পরিচালনায় খেলোয়াড় ও সমর্থকদের আরও কার্যকর ও সরাসরি ভূমিকার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, ফুটবলকে যারা মাঠে প্রতিনিধিত্ব করেন এবং গ্যালারিতে বসে সমর্থন করেন—দু’পক্ষেরই ভবিষ্যৎ নির্ধারণে প্রকৃত কণ্ঠস্বর থাকা উচিত।
ইনফান্তিনোর বিরুদ্ধে এর আগে পদত্যাগের আহ্বান জানিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনও। ফলে ফিফার সভাপতি হিসেবে ইনফান্তিনোর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চাপ ক্রমেই বাড়ছে। আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে এই বিরোধিতা তার জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
তবে সবাই ইনফান্তিনোর বিরোধিতা করছেন না। ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক তারকা ফুটবলার স্যামুয়েল ইতোর মতো কেউ কেউ তার পক্ষে অবস্থান নিয়েছেন এবং চলমান সমালোচনাকে আসন্ন নির্বাচনকেন্দ্রিক বলেও মন্তব্য করেছেন।