ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা ১৫
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা ১৫
নিজস্ব প্রতিবেদক
আমার সকাল ২৪
ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মনির হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ডা. মো. সেলিম উদ্দিন গত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এসব জানান।
নিহত মনির হোসেন ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৭৯ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৯ জন। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৪২ জন নারী ও ১০ জন শিশু।
হাসপাতাল সূত্র জানায়, ২০২৬ সালে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।