ময়মনসিংহ মেডিকেলে আগুনের আতঙ্কে হুড়োহুড়ি, পদদলিত হয়ে রোগীর মৃত্যু

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, September 15, 2026,
ময়মনসিংহ মেডিকেলে আগুনের আতঙ্কে হুড়োহুড়ি, পদদলিত হয়ে রোগীর মৃত্যু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ময়মনসিংহ মেডিকেলে আগুনের আতঙ্কে হুড়োহুড়ি, পদদলিত হয়ে রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আগুনের আতঙ্কে হুড়োহুড়ি, পদদলিত হয়ে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের আটতলায় আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়লে সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে শাহজাহান মনির (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

নিহত শাহজাহান মনির ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিহতের স্ত্রী হারিছা খাতুন জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় অনেকেই দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। তাড়াহুড়ো ও ধাক্কাধাক্কির মধ্যে কয়েকজন সিঁড়িতে পড়ে যান। এতে পদদলিত হয়ে শাহজাহানসহ কয়েকজন হতাহত হন।

হারিছা খাতুন বলেন, ‘চোখের সামনে আমার স্বামীকে পাড়াইয়া মারছে। আমি এর বিচার চাই।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
অনিয়মে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী অনিয়মে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী

তিনি বলেন, ‘আমার স্বামী ও বড় বোনের স্বামীকে ধরে আমি নিচে নামতেছিলাম। সিঁড়িতে দুই-তিন ধাপ নামছি, তখনই মানুষের ধাক্কাধাক্কিতে পড়ে যাই। এরপর আর কিছু বলতে পারি নাই। আমার জ্ঞান ছিল না।’

হারিছা জানান, পরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় তার জ্ঞান ফেরে। তখন স্বামীর বিষয়ে জানতে চাইলে হাসপাতালের লোকজন তাকে জানান, শাহজাহানকে জরুরি বিভাগে নেওয়া হয়েছে এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, তার স্বামী আর বেঁচে নেই।

নিহতের স্ত্রী জানান, মেরুদণ্ডের হাড়ে যক্ষ্মা (টিবি) আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য গত বুধবার শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে পুরোনো ভবনের তৃতীয় তলার ১৪ নম্বর ওয়ার্ডে ছিলেন তারা। পরে শনিবার নতুন ভবনের তৃতীয় তলার ৩৩ নম্বর নিউরোলজি ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

স্বজনদের অভিযোগ, আগুনের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সিঁড়িতে রোগী ও স্বজনদের চলাচল নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ব্যাপক হুড়োহুড়ির সৃষ্টি হয়। এতে অনেকে আহত হন এবং শাহজাহানের মৃত্যু হয়।

শাহজাহানের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিষ্ণুরামপুর গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারিতে চলছে শোকের মাতম।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত