1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ন্যক্কারজনক: মোস্তফা সরয়ার ফারুকী - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১:১০|
ব্রেকিং নিউজ:
ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ন্যক্কারজনক: মোস্তফা সরয়ার ফারুকী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬,
মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ন্যক্কারজনক: মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ন্যক্কারজনক: মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ন্যক্কারজনক: মোস্তফা সরয়ার ফারুকী

স্টাফ রিপোর্টার:

কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসন্ন আইপিএলকে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। তবে এরপরই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের খবর তুলে ধরে ভারতের কিছু অংশ ফ্র্যাঞ্চাইজিটির সমালোচনা শুরু করে। বেশ কয়েকজন ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ আইপিএল কর্তৃপক্ষকে হুমকিও দেন। ধারাবাহিক এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কলকাতাকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এর পরেই কলকাতা নাইট রাইডার্স এক ঘোষণায় টাইগার পেসারকে ছাড়ার বিষয়টি নিশ্চিত করে।

ফারুকী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক। এর মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। গত কয়েকদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে।”

মোস্তাফিজ বাদ দেওয়ার পর বড় প্রশ্ন উঠে এসেছে—বাংলাদেশি ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপে খেলতে ভারতে গেলে তারা কি যথেষ্ট নিরাপত্তা পাবেন। ফারুকী তার স্ট্যাটাসে এই উদ্বেগও প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন। যদিও এটি সংস্কৃতি উপদেষ্টার এখতিয়ারে নেই, তিনি সংশ্লিষ্ট মহলকে বিষয়টি জানিয়েছেন।

ফারুকী লেখেন, “ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ থাকবে, সেটাও দেখা হবে। তবে যারা আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর—এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনারা যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper