1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ন্যক্কারজনক: মোস্তফা সরয়ার ফারুকী - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
দুর্বৃত্তের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন, কোয়ার্টার ফাইনাল থেকেই নতুন ব্যবস্থা সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র ইরানে ফের হামলায় প্রস্তুত ইসরাইল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় স্পেন নাকি বেলজিয়াম—কে যাবে শেষ চারে?

মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ন্যক্কারজনক: মোস্তফা সরয়ার ফারুকী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, January 4, 2026,
মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ন্যক্কারজনক: মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ন্যক্কারজনক: মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ন্যক্কারজনক: মোস্তফা সরয়ার ফারুকী

স্টাফ রিপোর্টার:

কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসন্ন আইপিএলকে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। তবে এরপরই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের খবর তুলে ধরে ভারতের কিছু অংশ ফ্র্যাঞ্চাইজিটির সমালোচনা শুরু করে। বেশ কয়েকজন ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ আইপিএল কর্তৃপক্ষকে হুমকিও দেন। ধারাবাহিক এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কলকাতাকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এর পরেই কলকাতা নাইট রাইডার্স এক ঘোষণায় টাইগার পেসারকে ছাড়ার বিষয়টি নিশ্চিত করে।

ফারুকী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক। এর মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। গত কয়েকদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে।”

মোস্তাফিজ বাদ দেওয়ার পর বড় প্রশ্ন উঠে এসেছে—বাংলাদেশি ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপে খেলতে ভারতে গেলে তারা কি যথেষ্ট নিরাপত্তা পাবেন। ফারুকী তার স্ট্যাটাসে এই উদ্বেগও প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন। যদিও এটি সংস্কৃতি উপদেষ্টার এখতিয়ারে নেই, তিনি সংশ্লিষ্ট মহলকে বিষয়টি জানিয়েছেন।

ফারুকী লেখেন, “ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ থাকবে, সেটাও দেখা হবে। তবে যারা আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর—এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনারা যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper