
বিশেষ প্রতিনিধি: তাহসিন
সিলেটের মোল্লারগাঁও লতিফিয়া ছাদ উদ্দিন হিফযুল কুরআন দাখিল মাদরাসা পরিদর্শন করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, সিলেট পশ্চিম জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (৪ জুলাই) সংগঠনের একটি প্রতিনিধি দল মাদরাসাটি পরিদর্শন করেন। সম্প্রতি মাদরাসার কৃতি শিক্ষার্থী হাফেজা নাঈমা আক্তার জুলির এক বৈঠকে পবিত্র কুরআন মাজিদ শুনানোর বিষয়টি ব্যাপক আলোচনায় আসার পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করছেন।
পরিদর্শনকারী প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি ইমরান আহমদ সূফী, সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, সহ-অফিস সম্পাদক জামিল আহমদ, মাহবুব আহমদ, সদস্য জাহাঙ্গীর আলম এবং সদর পশ্চিম উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি খালেদ আহমদ।
এ সময় মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা মাদরাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং কৃতি শিক্ষার্থী হাফেজা নাঈমা আক্তার জুলির সাফল্যের জন্য শুভকামনা জানান।
এ সময় তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি এবং দ্বীনি শিক্ষার প্রসারে ধারাবাহিক সফলতা কামনা করেন।