মেসির সামনে অস্বস্তিকর রেকর্ড, মন্ট্রিয়েল ম্যাচে তাকিয়ে মায়ামি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
মেসির সামনে অস্বস্তিকর রেকর্ড, মন্ট্রিয়েল ম্যাচে তাকিয়ে মায়ামি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মেসির সামনে অস্বস্তিকর রেকর্ড, মন্ট্রিয়েল ম্যাচে তাকিয়ে মায়ামি

রেকর্ডের সোনালি পাতায় ঠাসা লিওনেল মেসির ক্যারিয়ার। তবে এবার পেশাদার ফুটবলে অস্বস্তিকর এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর আগামী ম্যাচেও জয় না পেলে ক্যারিয়ারের দীর্ঘতম জয়হীন ধারার সমান হয়ে যাবে তার দল।

আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ওই ম্যাচে জয় না পেলে ১৩ বছর পর আবারও টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে মেসিকে।

মায়ামির সাম্প্রতিক সময়টা বেশ হতাশাজনক। সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হারের আগে টানা তিন ম্যাচে জয় পায়নি তারা। সব মিলিয়ে শেষ চার ম্যাচে জয়হীন মেসির দল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তবে দল জয় না পেলেও ব্যক্তিগতভাবে নিজের ছন্দ ধরে রেখেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। শেষ চার ম্যাচে তিনি করেছেন দুটি গোল এবং সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। কিন্তু তার ব্যক্তিগত নৈপুণ্যও মায়ামিকে জয়ের ধারায় ফেরাতে পারেনি।

দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

মেসির ক্যারিয়ারে এর আগে সবচেয়ে দীর্ঘ জয়হীন সময় এসেছিল ২০১৩ সালে বার্সেলোনার হয়ে খেলার সময়। সেবার টানা পাঁচ ম্যাচ জয়হীন ছিল কাতালান ক্লাবটি। ওই পাঁচ ম্যাচের চারটিতে ড্র এবং একটিতে হারের স্বাদ পেয়েছিল তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ফলে শনিবার মন্ট্রিয়েলের বিপক্ষে পয়েন্ট হারালেই ১৩ বছর পর আবারও সেই পাঁচ ম্যাচের জয়হীন ধারায় ফিরে যাবেন মেসি।

২০২৫ সালেও চার ম্যাচ জয়হীন থাকার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল মায়ামির। তবে সেবার দ্রুত ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচ জিতেছিল দলটি। এবারও একইভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মায়ামি শিবির।

দলের সাম্প্রতিক ব্যর্থতার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে রক্ষণভাগের দুর্বলতাকে। ২০২৬ সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে কোনো ম্যাচ শেষ করতে পারেনি মায়ামি। ফলে মেসির ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় রক্ষণও এখন বড় পরীক্ষার মুখে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত