1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মুন্সীগঞ্জে ভোটকেন্দ্র বদল নিয়ে নিরপেক্ষতা প্রশ্নে নির্বাচন কর্মকর্তা - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:০৫|
ব্রেকিং নিউজ:
র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্র বদল নিয়ে নিরপেক্ষতা প্রশ্নে নির্বাচন কর্মকর্তা

এম এ তুহিন
  • আপলোডের সময় : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
মুন্সীগঞ্জে ভোটকেন্দ্র বদল নিয়ে নিরপেক্ষতা প্রশ্নে নির্বাচন কর্মকর্তা
মুন্সীগঞ্জে ভোটকেন্দ্র বদল নিয়ে নিরপেক্ষতা প্রশ্নে নির্বাচন কর্মকর্তা

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্র বদল নিয়ে নিরপেক্ষতা প্রশ্নে নির্বাচন কর্মকর্তা


এম এ তুহিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৪৬নং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সরিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ উঠেছে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে।

১৯৩৮ সাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হওয়া এ কেন্দ্রে হঠাৎ স্থানান্তরের প্রস্তাবকে স্থানীয়রা দেখছেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত হিসেবে। তাদের অভিযোগ— নতুন কেন্দ্রটি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দিকের নিয়ন্ত্রিত ‘হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়’-এ নেওয়া হচ্ছে।

স্থানীয় ভোটারদের দাবি, এই সিদ্ধান্ত ভোটারদের আস্থা নষ্ট করবে এবং নারী ও প্রবীণ ভোটারদের ভোটদানে বিঘ্ন ঘটাবে।
৭৫ বছর বয়সী মো. জজ মিয়া মুন্সি বলেন, “সারা জীবন এই স্কুলেই ভোট দিয়েছি, এখন দুই কিলোমিটার দূরে যেতে হবে— কীভাবে যাব?”

৬ অক্টোবর জেলা নির্বাচন অফিসে শুনানির আয়োজন করা হলেও অভিযোগকারীরা দাবি করেছেন, কর্মকর্তা নিজেই বাদীর পক্ষ হয়ে বক্তব্য দিয়ে একতরফাভাবে শুনানি পরিচালনা করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা শুনানি ছেড়ে বের হয়ে যান।

অভিযোগকারীরা জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি ও ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “খসড়া তালিকা সংক্রান্ত প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ চলছে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এমন বিতর্কিত সিদ্ধান্ত ভোটার উপস্থিতি কমানোসহ আস্থা সংকট ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।
এলাকাবাসীর দাবি— দ্রুত তদন্ত করে নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper