মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, September 14, 2026,
মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

 আমার সকাল ২৪
গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বামী তারিকুল শিকদারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার উপজেলার ভাবড়াশুর গ্রামের তারিকুল শিকদারের স্ত্রী এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, ছরোয়ার শিকদারের ছেলে তারিকুল শিকদার প্রথম স্ত্রী থাকা অবস্থায় প্রায় তিন বছর আগে মিম আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে মিমকে মারধর করার অভিযোগ রয়েছে তারিকুলের বিরুদ্ধে।

রোববার সকালে মিমকে মারধরের পর তারিকুল প্রতিবেশী আলামিন মৃধার স্ত্রী রিনা বেগমকে ডেকে স্ত্রী মারা গেছেন কি না দেখে আসতে বলেন। পরে রিনা বেগম ঘরে গিয়ে মিমকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনার পর থেকে তারিকুল শিকদারসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত