মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, ‘দলটির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই’

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, September 20, 2026,
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, ‘দলটির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, ‘দলটির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই’

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, ‘দলটির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই’

ডেস্ক রিপোর্ট
আমার সকাল ২৪
গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজা মিয়া দলীয় রাজনীতি থেকে পদত্যাগ করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি। রাজা মিয়া মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের মৃত জলিল শেখের ছেলে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর

পদত্যাগপত্রে রাজা মিয়া উল্লেখ করেন, আওয়ামী লীগের বিগত কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। এ কারণে তিনি দলটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রাজা মিয়া আরও বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, মুকসুদপুরে এর আগেও বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীর দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের খবর এসেছে। আগস্টে পৃথক সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের ৫১ নেতাকর্মী দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত