1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মিরপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা  - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৫৪|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন

মিরপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা 

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪,
মিরপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা 
মিরপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা 

মিরপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা 

 

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক

>আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান
>সকল নবী-রাসূলগণকে সম্মান করা আমাদের বিশ্বাসের অংশ।

>আমরা ধর্মের ভিত্তিতে বিভাজিত বা সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই
– Dr. Shafiqur Rahman

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সাধারণ দেশ; ফুলের বাগান। মাঝে মাঝে কিছু হুতুমপেঁচা আমাদের ফুলের বাগানে ঢুকে সবকিছু এলোমেলো করে দেওয়ার অপচেষ্টা করে। এরা কোন ধর্মের নয় বরং এরা অপশক্তি। তাই এদের সম্পর্কে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি গতকাল রাত ৮টায় রাজধানীর মিরপুর সেনপাড়া খ্রীষ্টান চার্চে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিরপুর ব্যাপটিস্ট চার্চের জেষ্ট পালক-রেভারেন্ড মার্টিন অধিকারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটরি ড. মুহাম্মদ রেজাউল করিম,মিরপুর ব্যাপটিস্ট চার্চের সাধারন সম্পাদক বাবুল কুমার সাহা, মিরপুর ব্যাপ্টিস্ট চার্চের পালক রেভারেন্ড প্রিন্স কিরণ বাইন,সহ সম্পাদক মনোজ বাড়ৈ,কোষাধ্যক্ষ অসিত মিত্র,ব্যাপ্টিস্ট চার্চ মহিলা কমিটির সভানেত্রী প্রভাতি ফলিয়া, সম্পাদক অনিমা বাড়ৈ।

মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ,শাহ আলম তুহিন, শূরা সদস্য এডভোকেট রেজাউল করিম, আব্দুল মতিন খান,মাওলানা আতিক হাসান রায়হান প্রমূখ।
বক্তব্য রাখেন চার্চের সহ কোষাধ্যক্ষ ডেভিড হালদার, টমাস সিংহ, ঢাকা এবিসিএস জন সরকার চার্চের সহ পালক, পরিচালক জেমস প্রদীপ বিশ্বাস, সমীর বাড়ৈ,ডেভিড বিশ্বাস, দিলীপ সিং, আদরী বাড়ৈ সুশ্রী অধিকারী,সুতপ সিংহ তমা জুয়েল বালা জয় প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের আদি পিতা হযরত আদম (আ.) এবং আদি মাতা হযরত হাওয়া (আ.)। ইসলামে সব নবী- রাসূলকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হয়। এটা আমাদের ঈমান বা বিশ্বাসের অংশ। তারা সকলেই আল্লাহর প্রফেট; মেসেঞ্জার। তারা আল্লাহর বিধানের বার্তা বাহক হিসাবে দুনিয়াতে প্রেরীত হয়েছিলেন। এঁদের মধ্যে হযরত ইসা (আ.)ই ব্যতিক্রম। তিনি দুনিয়াতের দ্বিতীয়বার প্রেরীত হয়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করবেন। আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করি না। জামায়াত ধর্ম, বর্ণ, গোত্র, মত,পথ নির্বিশেষে সকলকে নিয়েই দেশকে কল্যাণে রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জামায়াতের এই সংগ্রামে খ্রিস্টান সম্প্রদায় সহ সকল ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র। এদেশে ১৮ কোটি মানুষের বসবাস। দেশে নানা ধর্ম ও গোত্রের মানুষের বসবাস হলেও মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান প্রধানতম ধর্ম। সকলের সাথে মিলেমিশে চলা আমাদের ঐতিহাসিক ঐতিহ্য।

আমরা ধর্মের ভিত্তিতে বিভাজিত বা সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই বরং আমরা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। জামায়াতের লোকেরা চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানী, দুর্নীতি, লুটপাট সহ কোন ধরনের অপরাধের সাথে জড়িত নন। তারপরও আমরা মানুষ। আমাদের কোন মানবীয় ভুল ধরিয়ে দিলে আমরা তা সংশোধনের ক্ষেত্রে কোন ভাবেই হীনমন্য নই। আমরা দেশের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় সব সময়ই আপোষহীন। তিনি একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল শ্রেণির মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আমীরে জামায়াত বলেন, সৃষ্টি এক; শ্রষ্টাও এক ও অদ্বিতীয়। আকাশ থেকে বৃষ্টি হলে সকল ধর্ম ও শ্রেণির মানুষ সমাজভাবে উপকৃত হোন। আবার কোন বিপর্যয় হলেও সকলকেই তা ভোগ করতে হয়। ধর্মীয় সংখ্যালঘু আখ্যা দিয়ে শ্রেণি বিশেষ মানুষের ওপর জুলুম করার অপচেষ্টা চালায়। কিন্তু জামায়াতে ইসলামী এধরনের সংকীর্ণতার সম্পূর্ণ ঊর্ধ্বে। মূলত, দুই শ্রেণির মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেশি।

একটি হলো সবচেয়ে উচ্চ শ্রেণি। এরা কলমের খোঁচায় মানুষের অধিকার কেড়ে নেন। আর অপর শ্রেণি হচ্ছে বস্তি। এদের হাতেই মাদক ও অস্ত্র তুলে দিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করা হয়। তাই এদের সম্পর্কে আমাদের শূণ্য সহনশীলতা দেখাতে হবে। তিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper