
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার জানায়, ধ্বংস করা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চিং কেন্দ্রও অন্তর্ভুক্ত। তবে এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ প্রদান করেনি।
মার্কিন-ইসরাইলি হামলা চতুর্থ দিন অব্যাহত রয়েছে। তেহরানসহ বিভিন্ন অঞ্চলে ইরান পাল্টা হামলা চালাচ্ছে। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী ইতিমধ্যেই ১,২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ১১টি ইরানি জাহাজ ধ্বংস করেছে।
এদিকে, কুয়েতে ইরানের প্রতিশোধমূলক হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ওই সময় ভুলবশত তিনটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়। তবে ছয়জন ক্রু সদস্য নিরাপদে উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানি শাসকগোষ্ঠীর হুমকির বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ অব্যাহত রাখবে।