মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, September 28, 2026,
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আমার সকাল ২৪

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের ডান পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হলে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। কয়েকজন আহত হলেও সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে, দুর্ঘটনাপ্রবণ ঢাকা-বরিশাল মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত