মাদারগঞ্জে হার্বার্ড কলেজের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপলোডের সময় : Sunday, August 23, 2026,

মাদারগঞ্জে হার্বার্ড কলেজের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শাহিন আলম হৃদয়
বিশেষ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হার্বার্ড কলেজের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হার্বার্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুক শান্ত-এর সভাপতিত্বে এবং দোলনা চিশতি ও সুমাইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে হার্বার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা। এ সময় অডিটোরিয়াম প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না, তাদের নৈতিকতা ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। হার্বার্ড কলেজ নিয়মিত পাঠদান ও সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রশংসনীয় ভূমিকা রাখছে।” বক্তারা এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে হার্বার্ড কলেজে ভর্তি হওয়ার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুক শান্ত বলেন, “আমাদের মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল নয়, বরং প্রতিটি শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের মেধা বিকাশে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।