মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
শাহিন আলম হৃদয়, বিশেষ প্রতিনিধি: জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে থানা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মোস্তাফিজুর রহমান ভূঁঞা। সভা সঞ্চালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এএসপি মো. মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পূজামণ্ডপগুলোতে নিয়মিত পুলিশ টহল জোরদার থাকবে। বিদ্যুৎ সরবরাহে সম্ভাব্য বিঘ্নের কথা বিবেচনায় প্রতিটি পূজামণ্ডপে বিকল্প জেনারেটরের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে ওসি স্নেহাশীষ রায় বলেন, প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আনন্দ চৌধুরী, স্থানীয় সাংবাদিক, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।