মাদক-অপহরণের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সরকারি পরিত্যক্ত ভবন ঘিরে উদ্বেগ

  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
মাদক-অপহরণের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সরকারি পরিত্যক্ত ভবন ঘিরে উদ্বেগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মাদক-অপহরণের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সরকারি পরিত্যক্ত ভবন ঘিরে উদ্বেগ

মাদক-অপহরণের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সরকারি পরিত্যক্ত ভবন ঘিরে উদ্বেগ

টেকনাফের সাবরাংয়ে ইউনিয়ন পরিষদের পাশেই পরিত্যক্ত স্থাপনা

কক্সবাজার স্টাফ রিপোর্টার: আবদুর রহিম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের সামনে দীর্ঘদিন ধরে একটি পুরনো সরকারি ভবন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ভবনটির এক পাশে ইউনিয়ন পরিষদ এবং অন্য পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় স্থাপনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটি পাকিস্তান আমলে, আনুমানিক ১৯৬০ থেকে ১৯৭০ সালের মধ্যে নির্মিত হয়। একসময় এটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পাশাপাশি রেড ক্রসের বিভিন্ন কার্যক্রমেও ব্যবহৃত হতো। বর্তমানে ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িসহ বেশ কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটির দেখভাল বা নিরাপত্তার জন্য সেখানে কোনো সরকারি কর্মীও নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকার সুযোগে ভবনটি মাদকসেবন, অপহরণসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয়দের আরও দাবি, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে ভবনটির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অসাবধানতাবশত শিশু বা সাধারণ মানুষ ভবনের ভেতরে প্রবেশ করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ভবনটির কাঠামোগত অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। সংস্কারের উপযোগী হলে ভবনটি সংস্কার করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যেতে পারে। আর সংস্কারের অনুপযোগী হলে ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ করে নিরাপদ স্থাপনা নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা এবং সেখানে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড—দুই দিক থেকেই এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত