মাদককাণ্ডে মঠবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান বহিষ্কার
- আপলোডের সময় : Saturday, September 26, 2026,

মাদককাণ্ডে মঠবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান বহিষ্কার
স্টাফ রিপোর্টার | মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসানকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) খালিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুবেল আহসানকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত জেলা ছাত্রদলের সভাপতি সালাউদিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত রুবেল আহসানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঠবাড়িয়ায় ইয়াবাসহ রুবেল আহসান গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশ্যে আসে। তবে ওই ঘটনায় তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্ত পৃথক বিষয়। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।