মাটিকোড়া মাদরাসার সাবেক ছাত্রদের নিয়ে ‘আন-নাইম ছাত্র কাফেলা’র যাত্রা শুরু, সভাপতি আশরাফুদ্দীন, সম্পাদক খালিদ
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

মাটিকোড়া মাদরাসার সাবেক ছাত্রদের নিয়ে ‘আন-নাইম ছাত্র কাফেলা’র যাত্রা শুরু, সভাপতি আশরাফুদ্দীন, সম্পাদক খালিদ
আশরাফুদ্দীন আল আজাদ
বিশেষ প্রতিনিধি
বগুড়ার ধুনট সদরে মাটিকোড়া তাজবীদুল কোরআন হাফিজিয়া কওমী মাদরাসার সাবেক ছাত্রদের নিয়ে গঠিত সামাজিক ও কল্যাণমূলক সংগঠন ‘আন-নাইম ছাত্র কাফেলা’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ মাগরিব মাটিকোড়া তাজবীদুল কোরআন হাফিজিয়া কওমী মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সাবেক ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা, প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সাবেক শিক্ষার্থীদের সম্পর্ক অটুট রাখা এবং মাদরাসার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী নাইমুল ইসলাম (নাইম)-কে প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণা
অনুষ্ঠানে হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদকে সভাপতি এবং হাফেজ খালিদ মাহমুদকে সাধারণ সম্পাদক করে প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাকারিয়া মাহবুব, সহ-সভাপতি হাফেজ জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক হাফেজ রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সৈকত ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ জিহাদ হাসান, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ আবু সালেহ সুমন, দপ্তর সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ মাহিন, ধর্ম ও নৈতিক সম্পাদক হাফেজ মিজান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মারুফ হাসান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী আবু হুরায়রা, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হাফেজ বায়জিদ, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ সবুজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ রাকিব, মিডিয়া সম্পাদক মুহাম্মদ আব্দুল আলীম, আইন সম্পাদক ক্বারী মনিরুল ইসলাম, নারী ও পরিবার কল্যাণ সম্পাদক হাফেজ কাওছার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ জুনাইদ, আন্তর্জাতিক সম্পাদক হাফেজ সাদিক হোসেন এবং ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ রবিউল ইসলাম।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে পর্যায়ক্রমে মাদরাসার সকল সাবেক ছাত্রকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে লক্ষ্য নিয়ে সংগঠনের পথচলা
‘আন-নাইম ছাত্র কাফেলা’র মূল কার্যক্রমের মধ্যে রয়েছে সাবেক ও বর্তমান ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, প্রতিবছর সাবেক ছাত্রদের পুনর্মিলনীর আয়োজন, মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।
এ ছাড়া মাদরাসার সম্মানিত ওস্তাদদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, শিক্ষা, সামাজিক কল্যাণ, মানবিক সহায়তা, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
সংগঠনের উদ্যোক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক শুধু শিক্ষাজীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রিয় মাদরাসার প্রতি ভালোবাসা, উস্তাদদের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে ধারণ করে সাবেক ছাত্রদের ঐক্যবদ্ধ রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
ভবিষ্যতে ‘আন-নাইম ছাত্র কাফেলা’ মাদরাসার কল্যাণ ও সাবেক ছাত্রদের পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের উদ্যোক্তারা।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।