মধুমিতায় সাত দিনব্যাপী পুরোনো বাংলা সিনেমার উৎসব

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মধুমিতায় সাত দিনব্যাপী পুরোনো বাংলা সিনেমার উৎসব

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। ২২ থেকে ২৮ আগস্টের এই আয়োজনে দর্শকেরা দেখতে পারবেন বাংলা চলচ্চিত্রের ১৩টি জনপ্রিয় ও আলোচিত সিনেমা।

উৎসবের উদ্বোধন হবে ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় ‘মুখ ও মুখোশ’ প্রদর্শনের মধ্য দিয়ে। পরবর্তী দিনগুলোতে ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’, ‘জীবন থেকে নেয়া’, ‘নান্টু ঘটক’, ‘অশিক্ষিত’, ‘রংবাজ’, ‘সবুজ সাথী’, ‘নাচের পুতুল’, ‘দূরদেশ’, ‘দহন’, ‘দোস্ত দুশমন’ ও ‘বধূ বিদায়’ প্রদর্শিত হবে।

নায়করাজ স্মরণে শাকিবের আবেগঘন বার্তা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উৎসবের সমাপনী দিনে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও চিত্রগ্রাহকসহ ৫৮ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

নতুন সিনেমার অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এই আয়োজন পুরোনো দিনের জনপ্রিয় চলচ্চিত্র, গান ও চরিত্রের সঙ্গে আবারও নস্টালজিক সময় কাটানোর সুযোগ তৈরি করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত