মধুবালার চরিত্রে সারা অর্জুন, বানসালির পরবর্তী প্রজেক্টে নতুন চমক

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, August 23, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মধুবালার চরিত্রে সারা অর্জুন, বানসালির পরবর্তী প্রজেক্টে নতুন চমক

‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা সারা অর্জুন এবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। খ্যাতিমান নির্মাতা ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী প্রজেক্টে মধুবালার চরিত্রের জন্য সারা অর্জুনকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ হওয়ার পরই মধুবালার বায়োপিকের কাজে হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শেষ গানের দৃশ্যের শুটিং চলছে। শুটিং শেষ হলে একই সেট ব্যবহার করে মধুবালার বায়োপিকের কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

জানা গেছে, আগস্টের শেষ দিকে সেট পরিবর্তনের কাজ শুরু করবেন প্রোডাকশন ডিজাইন দলের সদস্যরা। ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিন সিনেমাটি পরিচালনা করবেন বলে খবর রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নায়করাজ স্মরণে শাকিবের আবেগঘন বার্তা

শিশুশিল্পী থেকে বলিউডে

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই সারা অর্জুনকে নিয়ে বলিউডে আগ্রহ বেড়েছে। তবে বিনোদন জগতে তার পথচলা বেশ পুরোনো।

মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবী থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। পরবর্তী সময়ে তামিল, তেলেগু ও হিন্দি—তিন ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন সারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মধুবালার মতো কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের সুযোগ সারার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। তবে বায়োপিকটি কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং শুটিংয়ের পূর্ণাঙ্গ সময়সূচি কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত