মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষের জন্য নেই ব্লাড ব্যাংক

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Friday, September 25, 2026,
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষের জন্য নেই ব্লাড ব্যাংক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষের জন্য নেই ব্লাড ব্যাংক

মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষের জন্য নেই ব্লাড ব্যাংক

জরুরি মুহূর্তে রক্তের জন্য স্বজনদের ছুটতে হয় ডোনারের পেছনে

স্টাফ রিপোর্টার | মোঃ নাইম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় নেই কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থায়ী ব্লাড ব্যাংক। ফলে দুর্ঘটনায় আহত, মুমূর্ষু রোগী, প্রসূতি মা ও থ্যালাসেমিয়ায় আক্রান্তদের জরুরি রক্তের প্রয়োজন হলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বজনদের। বিশেষ করে সময়মতো রক্তদাতা না পাওয়া গেলে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ব্যবস্থাপনায় কোনো আধুনিক রক্ত সংরক্ষণাগার বা ব্লাড ব্যাংক নেই। জরুরি প্রয়োজনে রোগীর স্বজনদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রক্তদাতা গ্রুপ ও ব্যক্তিগত রক্তদাতাদের ওপর নির্ভর করতে হয়।

মঠবাড়িয়ায় চিকিৎসাসেবার প্রচারণা নিয়ে প্রশ্ন, যাচাইয়ের দাবি মঠবাড়িয়ায় চিকিৎসাসেবার প্রচারণা নিয়ে প্রশ্ন, যাচাইয়ের দাবি

বিশেষ করে রাতের বেলায় কিংবা জরুরি অস্ত্রোপচারের সময় রক্তের প্রয়োজন হলে ভোগান্তি আরও বেড়ে যায়। কাঙ্ক্ষিত রক্তের গ্রুপের দাতা খুঁজে পেতে স্বজনদের একের পর এক ফোন করতে হয়। নেগেটিভ গ্রুপের রক্ত প্রয়োজন হলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্বেচ্ছায় রক্তদাতা সজীব মিত্র বলেন, প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রেই মঠবাড়িয়ায় দ্রুত রক্তদাতা পাওয়া যায় না। জরুরি মুহূর্তে রোগীর স্বজনদের বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হয়। মানুষের জীবন রক্ষায় উপজেলায় দ্রুত একটি আধুনিক ও স্থায়ী ব্লাড ব্যাংক স্থাপন করা প্রয়োজন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, মঠবাড়িয়ায় সরকারিভাবে কোনো ব্লাড ব্যাংক নেই। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হলে রোগী ও স্বজনদের সমস্যায় পড়তে হয়। এ কারণে সরকারি অথবা বেসরকারি উদ্যোগে উপজেলায় একটি ব্লাড ব্যাংক স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের দাবি, বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে মঠবাড়িয়ায় দ্রুত আধুনিক রক্ত সংগ্রহ, পরীক্ষা ও সংরক্ষণ ব্যবস্থা চালু করা হোক। এতে জরুরি সময়ে রক্তের জন্য রোগীর স্বজনদের ভোগান্তি কমার পাশাপাশি সংকটাপন্ন রোগীদের চিকিৎসাসেবাও আরও কার্যকর হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত