মঠবাড়িয়ায় তিন পরিবারের মানববন্ধন, জি এম খালেকসহ চারজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

মঠবাড়িয়ায় তিন পরিবারের মানববন্ধন, জি এম খালেকসহ চারজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
স্টাফ রিপোর্টার | মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়ায় জি এম খালেক, রাসেল জমাদার, মিলন জমাদ্দার ও জিয়া জমাদ্দারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার ১ নম্বর তুষখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিনটি পরিবারের সদস্যরা।
বুধবার (২৬ আগস্ট) মঠবাড়িয়া পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অভিযুক্তদের কারণে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়ে আসছেন। তারা এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ সময় বক্তারা অভিযোগগুলোর যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নির্যাতিত তিন পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তবে অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।