মঠবাড়িয়ায় কলেজছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার
- আপলোডের সময় : Sunday, October 4, 2026,

মঠবাড়িয়ায় কলেজছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার
স্টাফ রিপোর্টার | মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. ইয়াসমিন আরাফাত সাকিব (২০) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটের পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ সাকিব মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। তাঁর মা মরহুম মনিরা বেগম সাবেক শিক্ষিকা ছিলেন। সাকিব ২০২৩ সালে কেএম লতিফ ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং ২০২৫ সালে মঠবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সাকিবের সন্ধান পাওয়া যায়নি। তাঁর নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
কোনো সহৃদয় ব্যক্তি সাকিবের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
যোগাযোগ:
মো. ফয়সাল হোসেন লিটন (মামা)
০১৭৩৮-১২২৯১৫
০১৭২১-৮৩২৫০১



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।