মঠবাড়িয়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে রং মিস্ত্রির মৃত্যু

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, October 4, 2026,
মঠবাড়িয়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে রং মিস্ত্রির মৃত্যু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মঠবাড়িয়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে রং মিস্ত্রির মৃত্যু

মঠবাড়িয়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে রং মিস্ত্রির মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেতে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন হাওলাদার (৩৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার ছোট হারজী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রং মিস্ত্রি এবং তিন সন্তানের জনক ছিলেন।

মঠবাড়িয়ায় বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, বাবা আহত-ছেলে গুলিবিদ্ধ মঠবাড়িয়ায় বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, বাবা আহত-ছেলে গুলিবিদ্ধ

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বাড়ির পাশের ধানক্ষেতে মাছ ধরতে যান মিলন। এ সময় ফসল রক্ষায় ইঁদুর নিধনের জন্য স্থাপন করা বৈদ্যুতিক তারের ফাঁদে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মিলনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের অভিযোগ, ধানক্ষেতে উন্মুক্তভাবে বিদ্যুতের তার দিয়ে এ ধরনের ফাঁদ তৈরি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে বৈদ্যুতিক ফাঁদ তৈরি বন্ধে প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত