মঠবাড়িয়ার সাফা বাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত কয়েকজন
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

মঠবাড়িয়ার সাফা বাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত কয়েকজন
স্টাফ রিপোর্টার | মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজারের সামনে হিজলতলা মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৬ আগস্ট) সকালে হিজলতলা মোড়ে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় যানবাহনের কয়েকজন যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ ও আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।