মঠবাড়িয়ার মেহেদী হাসান পি.এস অ্যাওয়ার্ডের চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণ
- আপলোডের সময় : Friday, October 2, 2026,

মঠবাড়িয়ার মেহেদী হাসান পি.এস অ্যাওয়ার্ডের চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণ
স্টাফ রিপোর্টার: মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আলগী পাতাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান মর্যাদাপূর্ণ পি.এস অ্যাওয়ার্ড (PS Award)-এর চূড়ান্ত মূল্যায়নে সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান পড়াশোনায় মনোযোগী ও নিয়মিত শিক্ষার্থী। শিক্ষাজীবনের শুরু থেকেই বিভিন্ন একাডেমিক কার্যক্রমে তার আগ্রহ ও সাফল্য রয়েছে।
মেহেদীর এ অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান ও দিকনির্দেশনার পাশাপাশি পরিবারের উৎসাহ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।
নিজের সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে মেহেদী হাসান তার শিক্ষক ও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সে সবার দোয়া কামনা করেছে।
মেহেদী হাসানের এ সাফল্যে আলগী পাতাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকারা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।