ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে রিজভী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে রিজভী
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়েছেন রুহুল কবির রিজভী।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং সেখানে দাপ্তরিক কাজ করেন। পরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং ১২ দলীয় জোটের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কেউ কেউ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।

নয়াপল্টন কার্যালয়ে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, তিনি সব সময়ই নয়াপল্টনের কার্যালয়ে আসা-যাওয়া করেন। ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পরও এ কার্যালয়ের সঙ্গে তার যোগাযোগ কমেনি। তার ভাষায়, ‘এক বিন্দুও বাড়েনি দূরত্ব।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সাবরাং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত আব্দুল গফুর সাবরাং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত আব্দুল গফুর

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ১২ দলীয় জোটের মুখপাত্র ড. মাওলানা মুফতি মহীউদ্দিন ইকরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ এবং ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে ২০১৫ সাল থেকেই নিয়মিত নয়াপল্টন কার্যালয়ের দলীয় কার্যক্রম পরিচালনা করতেন রিজভী। ২০১৮ সালের ৩০ জানুয়ারি রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় শুরু হলে নিরাপত্তাগত ও সাংগঠনিক কারণে তিনি নয়াপল্টন কার্যালয়ের তৃতীয় তলায় দপ্তরের একটি ছোট কক্ষে থাকা-খাওয়া ও ঘুমানো শুরু করেন।

পরে একই বছরের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। ওই সময় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়কেই কার্যত নিজের কর্মস্থল হিসেবে ব্যবহার করেন রিজভী। টানা ৭৮৭ দিন সেখানে অবস্থান করার পর প্রায় ২৫ মাস কারাভোগ শেষে মুক্তি পেয়ে তিনি মোহাম্মদপুরের বাসায় ফেরেন।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পরও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে রিজভীর দীর্ঘদিনের সম্পর্ক অটুট রয়েছে। নতুন দায়িত্ব নেওয়ার পর রোববার প্রথমবারের মতো সেখানে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।

দলীয় সূত্র জানায়, ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় কার্যালয়কেন্দ্রিক দলীয় কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন রিজভী।

তার শুভাকাঙ্ক্ষীদের ভাষ্য, নয়াপল্টনের কার্যালয়টি রিজভীর কাছে দীর্ঘদিনের ‘ভালোবাসার ঠিকানা’। তাই সুযোগ পেলেই তিনি সেখানে ছুটে আসেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত