ভান্ডারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
ভান্ডারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ভান্ডারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ভান্ডারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মো. আল মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় বরিশালগামী ভান্ডারিয়া টোলপ্লাজার সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবের তত্ত্বাবধানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

অভিযানকালে মো. তাজেল হাওলাদারের কাছ থেকে ৫০ পিস এবং মো. কবির খলিফার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যাবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত