ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতাকর্মীরা

  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতাকর্মীরা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতাকর্মীরা

ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম
ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উদ্যোগ নিয়ে দখল উচ্ছেদের পর শহীদ মিনারের স্থানটি পুনরায় উন্মুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার কালীবাড়ি এলাকার সোহেল রানা নামে এক ব্যক্তি কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করে তিনি ওই জায়গা দখলের চেষ্টা করেন। তবে অভিযোগের বিষয়ে সোহেল রানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিষয়টি জানতে পেরে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে শহীদ মিনারের জায়গাটি দখলমুক্ত করেন।

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের

এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক সাপলু, সাবেক যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক বাইজিদ বোস্তমী, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, ভাঙ্গুড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ ও যুবদল নেতা শরীফ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ভাঙ্গুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে দেওয়া হবে না। শহীদ মিনারের জায়গাসহ সরকারি ও জনস্বার্থসংশ্লিষ্ট কোনো জায়গা অবৈধভাবে দখলের সুযোগ নেই। দলীয় নেতাকর্মীদের কেউ অবৈধ দখলদারিত্বের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধেও অবস্থান নেওয়া হবে।

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের অবৈধ দখলদারিত্বকে প্রশ্রয় দেওয়া হবে না। ভাঙ্গুড়ায় জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হবে না।

শহীদ মিনারের জায়গা দখলমুক্ত করায় স্থানীয়রা সংশ্লিষ্ট নেতাকর্মীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন কেউ পুনরায় শহীদ মিনারের জায়গা দখলের চেষ্টা করতে না পারে, সে জন্য প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত