ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে সদস্য পদে রুমেল উদ্দীন আহমেদের মনোনয়ন দাখিল
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে সদস্য পদে রুমেল উদ্দীন আহমেদের মনোনয়ন দাখিল
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রুমেল উদ্দীন আহমেদ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর রুমেল উদ্দীন আহমেদ সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, নির্বাচনে রুমেল উদ্দীন আহমেদ ভালো সমর্থন পেয়ে বিজয়ী হলে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
তাঁর প্রার্থিতাকে ঘিরে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।