ব্রাহ্মণবাড়িয়ায় ভেটেরিনারি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৪০ হাজার টাকা জরিমানা
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

ব্রাহ্মণবাড়িয়ায় ভেটেরিনারি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৪০ হাজার টাকা জরিমানা
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ভেটেরিনারি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন।
অভিযান সূত্রে জানা যায়, কয়েকটি ভেটেরিনারি ফার্মেসিতে বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা, চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাকিল আহমেদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি দল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পশুসম্পদ সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










