ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৯টি থানা এলাকা থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে পরোয়ানাভুক্ত ৬ জন, বিভিন্ন নিয়মিত মামলায় ২৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার ৯টি থানা এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।










