ব্রাহ্মণবাড়িয়ায় একই ভেন্যুতে এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি ঘিরে উত্তেজনা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, August 29, 2026,
ব্রাহ্মণবাড়িয়ায় একই ভেন্যুতে এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি ঘিরে উত্তেজনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ব্রাহ্মণবাড়িয়ায় একই ভেন্যুতে এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি ঘিরে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ায় একই ভেন্যুতে এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি ঘিরে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভাকে কেন্দ্র করে একই ভেন্যুতে পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা হওয়ার কথা রয়েছে। এর এক ঘণ্টা আগে বিকেল ৩টায় একই স্থানে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

এনসিপির কর্মসূচির খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাত থেকে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংসদে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মীরা মিছিল ও গণসমাবেশ করেন।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, পূর্বঘোষিত সাংগঠনিক সমন্বয় সভা শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে জামায়াতের দ্বিতীয় লংমার্চ ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে জামায়াতের দ্বিতীয় লংমার্চ

অন্যদিকে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেক বলেন, তাদের দাবি পূরণ না হওয়ায় শনিবার বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ জানিয়েছেন, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানের জন্য আবেদন করেছিল। কিন্তু সেটি রাজনৈতিক কর্মসূচি হওয়ায় ভেন্যুর অনুমতি বাতিল করা হয়েছে। তিনি বলেন, কওমি ছাত্র ঐক্য পরিষদও কোনো আবেদন করেনি এবং শিল্পকলা একাডেমিতে আপাতত কোনো কর্মসূচি অনুষ্ঠিত হবে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এর আগে বৃহস্পতিবার সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। তাঁর ওই বক্তব্যকে কেন্দ্র করেই কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত