বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: মোঃ হাসনাইন
তারিখ: ২৪ আগস্ট ২০২৬
ভোলার বোরহানউদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মো. নাজির হোসেন সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে ২৩ আগস্ট ২০২৬ সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে মো. খোকনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই মামলায় তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা মুলতবি ছিল।
গ্রেপ্তারকৃত মো. খোকন বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. নুরুল আমিন সিকদার।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধ দমনে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।









