বোরহানউদ্দিনে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

বোরহানউদ্দিনে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মো. হাসমাইল
বিশেষ প্রতিনিধি
ভোলা | ২ সেপ্টেম্বর ২০২৬
ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত একটি সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
এএসআই (নিরস্ত্র) মো. নাজির হোসেনের নেতৃত্বে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল র্যাব-২-এর সহায়তায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালায়। এ সময় পেনাল কোডের ৩০৪(২) ধারার মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক নারীকে গ্রেপ্তার করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের রায়ে উল্লেখ রয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি সাজা পরোয়ানা মুলতবি ছিল।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।










