বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে অভিযোগ

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Thursday, September 10, 2026,
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে অভিযোগ

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে অভিযোগ

সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতালে সংরক্ষিত অবস্থায় ওষুধের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অথচ সাধারণ রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না—এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ার পর কিছু ওষুধ কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ও প্রকাশ্য প্রক্রিয়া ছাড়াই গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে। এতে সরকারি ওষুধ ব্যবস্থাপনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর

স্থানীয়দের অভিযোগ, একদিকে হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে, অন্যদিকে সরবরাহ করা ওষুধ যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় সেগুলোর একটি অংশ মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ রোগীরা চিকিৎসাসেবায় ভোগান্তির শিকার হচ্ছেন।

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ধ্বংস এবং বিতরণের ক্ষেত্রে সরকারি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও দিনাজপুরের সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত