বোচাগঞ্জে সমম্বিত সাংস্কৃতিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

বোচাগঞ্জে সমম্বিত সাংস্কৃতিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জে সমম্বিত সাংস্কৃতিক ফাউন্ডেশন (সসাফ) বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বোচাগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সমম্বিত সাংস্কৃতিক ফাউন্ডেশন (সসাফ) বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহারিয়ার মাসুম, সহ-সভাপতি এনামুল কবির, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।









